× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে উদীচীর সংবাদ সম্মেলন

SDutta
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সুমন দত্ত: প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) মাওলানা আকরাম খা হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়া আরো বক্তব্য রাখেন মাঞ্জার হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, সুজিত মোস্তফা, মহাদেব ঘোষ, তুষার চন্দ্র ও ড. মকবুল হোসেন প্রমূখ।

মাহমুদ সেলিম বলেন, আমরা জানি দেশের কোনো গোষ্ঠী ধর্মের নামে মিথ্যাচার ও ভণ্ডামি করছে। তারা ধর্মকে সংস্কৃতির মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। আমরা তা হতে দেব না।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন অমিত রঞ্জন দে। তিনি বলেন, প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে বিপথে নিয়ে যাওয়া হবে এর মাধ্যমে। তিনি বলেন, এই বাতিলের সিদ্ধান্ত সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। আমরা যতদূর জানতে পেরেছি আগামীতে এই একই গোষ্ঠী চারুকলা, নৃত্যকলা, সংগীত কলা পর্যায়ক্রমে পাঠ্যক্রম হতে বাদ দিবেন। উদীচী মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী এবং সাম্প্রদায়িক, রাজনৈতিক সঙ্কীর্ণতা প্রসূত। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী তাদের নিজেদের পছন্দ অপছন্দ সবার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এটা বাংলাদেশে সম্ভব না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এভাবে সংস্কৃতি বিকাশের পথ বন্ধ করে দেওয়া যায় না। আমরা রবীন্দ্র সংগীত গাইবো না, নজরুল লালন গাইবো না এটা কি হয়? আজ আমাদের বিভিন্ন ঋতু ভিত্তিক অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব আমরা মেনে নিতে পারি না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উদীচী সভাপতি বলেন, স্কুলে ধর্ম শিক্ষা ও আরবি শিক্ষা থাকা সত্ত্বে এক শ্রেণির গোষ্ঠী বলছে ধর্মের শিক্ষক নেই। অথচ স্কুলে নেই গানের শিক্ষক ও শরীরচর্চার শিক্ষক। ধর্মান্ধ গোষ্ঠী উল্টো প্রচার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..