× Banner
সর্বশেষ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

সঙ্কটজনক অবস্থা মহাশ্বেতা দেবীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্ট: মহাশ্বেতা দেবীর খুবই সঙ্কটজনক অবস্থা। কেবিন থেকে তাঁকে আই টি ইউ–তে স্থানান্তর করা হয়েছে। মূত্রনালির সংক্রমণ বেড়েছে। কিডনির সমস্যা দেখা দিয়েছে। ডায়ালিসিসও করা হয়। রয়েছে হাই ব্লাডসুগার। তার চিকিৎসায় গড়া হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

২২ জুন থেকে বেলভিউ হাসপাতালে তিনি ভর্তি। আই টি ইউ ২১৭ নম্বর বেডে চিকিৎসাধীন। ৯১ বছর বয়স চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে।

প্রখ্যাত নেফ্রোলজিস্ট প্রতিম সেনগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা. সৌরভ কোলে, ডা. সত্যব্রত পুলাই, ডা. দীপনারায়ণ মুখার্জি–সহ অন্য বিশেষজ্ঞরাও পর্যবেক্ষণ করছেন।
মহাশ্বেতা দেবীর চিকিৎসক ডা. সমরজিৎ নস্কর জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা মুশকিল। তবে সামান্য স্থিতিশীল বলা যায়। কিন্তু সঙ্কট এখনও কাটেনি।

মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য বই- অরণ্যের অধিকার, নৈঋতে মেঘ, অগ্নিগর্ভ, গণেশ মহিমা, হাজার চুরাশীর মা, চোট্টি মুণ্ডা এবং তার তীর, শালগিরার ডাকে, নীলছবি, বন্দোবস্তী, সাম্প্রতিক, প্রতি চুয়ান্ন মিনিটে, মুখ, কৃষ্ণা দ্বাদশী, ৬ই ডিসেম্বরের পর, বেনে বৌ, মিলুর জন্য, ঘোরানো সিঁড়ি, স্তনদায়িনী, লায়লী আশমানের আয়না, আঁধার মানিক,    যাবজ্জীবন, শিকার পর্ব, অগ্নিগর্ভ, ব্রেস্ট গিভার, ডাস্ট অন দ্য রোড, আওয়ার নন-ভেজ কাউ, বাসাই টুডু,    রুদালী, উনত্রিশ নম্বর ধারার আসামী, প্রস্থানপর্ব, ব্যাধখন্ড প্রভৃতি।

মহাশ্বেতা দেবী তার সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পদ্মবিভূষণ, র‌্যামন ম্যাসাইসাই পুরস্কার, সার্ক সাহিত্য পুরস্কার ও জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন।

তথ্যসূত্র : আজকাল, কলকাতা


এ ক্যটাগরির আরো খবর..