× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা এগিয়ে যাবেই -শামীম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এদেশের তাদের সঙ্গে জনগণ নেই। তাই তারা দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে। তবে তারা সফল হবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেই। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জপসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি আ. ওহাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামীলীগ নেতা জহির সিকদার, জেলার আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, নড়িয়া উপজেলার সহ-সভাপতি ফজলুল হক মাল, আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, কৃষি ও সমবায় সম্পাদক আনোয়ার হোসেন মাদবর, সদস্য শওকত হোসেন বয়াতী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য লিয়াকত হোসেন মোল্যা প্রমূখ।
এনামুল হক শামীম আরও  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে জামিনের দ্বিতীয় মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আর তার ছেলে তারেক রহমান বিদেশে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত।
উপমন্ত্রী শামীম বলেন, করোনাকালে শক্তিশালী দেশগুলো যখন হিমশিম খাচ্ছে তখন জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো, তেমনি জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাউকে পাওয়া যেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল।
বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের কারণে আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। একারণেই আমরা এখন বাসা থেকেই অফিস করতে পারি। আবার অ্যাপসের মাধ্যমে কোথায় কি হচ্ছে, কোথায় কি করা দরকার তা জানতে পারছি। আমরা এখন মহাকাশ জয় করেছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।


এ ক্যটাগরির আরো খবর..