× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশঃ স্বাস্থ্য মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভূয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

আজ মন্ত্রী এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন। সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একটি নিখুঁত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা প্রণয়ন করেন।

কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের প্রতি মন্ত্রী অনুরোধ করেন।

মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন মন্ত্রী।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..