× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় রাসুল (সা.) এর জীবনাদর্শ -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
রাসুল (সা.) এর জীবনাদর্শ

সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা। রাসুল (সা.) এর জীবনাদর্শ কেবল মুসলমানদের জন্য নয়, বরং সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর জীবনচর্চা সকল যুগ, সমাজ ও মানুষের জন্য দিকনির্দেশনা দেয়। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ লন্ডনের ইস্ট মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে টিভি ওয়ান আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সিরাতুন্নবী (সা.) কেবল একটি জীবনী নয়, এটি অনন্য এক জীবনধারা। এটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সিরাতুন্নবী (সা.) এর গুরুত্ব অপরিহার্য। তাঁর জীবনী অধ্যয়ন ও অনুসরণের মাধ্যমেই জীবনের প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল (সা.) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি ধনী-গরিব, নারী-পুরুষ ও জাতি-বর্ণের মধ্যে সমানাধিকারের নীতি প্রবর্তন করেন। তিনি মদিনায় হিজরতের পর বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি এ রাষ্ট্রে সংবিধান প্রণয়ন, আইন প্রয়োগ এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করেন।

ড. খালিদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আজকের দিনেও অনুকরণীয়। তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের সুমহান আদর্শ ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন।

ব্রিটেনের প্রবীণ আলেম মাওলানা আসগর হোসেনের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে মাওলানা আবদুল কাইউম, মাওলানা আবদুর রহমান মাদানী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাহ মিজান ও টিভি ওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার রিজওয়ান বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..