× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

পিআইডি

সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত

আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরো নিবিড় ও অটুট করতে চাই। সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ সকালে সচিবালয়ে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, আমি জনগণের সেবক। জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।

ধর্মমন্ত্রী বলেন, রাসুল (সা.) বলেছেন- অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করলো সে তো মুসলমানই থাকলো না। মহানবী (সা.) এর এই হাদীসের অনুসরণ সরকার সকল মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

ফেডারেশন অফ প্রোটেস্টান চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারী নেতৃত্বে এসময় অন্যান্য খ্রিস্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..