× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

ডেস্ক

সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেয়া যাবে না -তথ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
সংস্কার ও বিচার

অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগের আর ফিরে আসতে পারবে না। সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ফকিরাপুল রাহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে  নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান। দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়। দলমত নির্বিশেষ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাড় করানোর দরকার নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হবে।

মাহফুজ আলম আরও বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে সহী-শুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা নয়। তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..