× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানী অনুসারী পরিষদ

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার টালবাহানা মেনে নেবে না জনগণ -নজরুল ইসলাম খান

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
নির্বাচন বিলম্বিত করার টালবাহানা

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা মেনে নেবে না জনগণ। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হলেও এ সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপন কোন অবস্থায় কাম্য নয়। বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১৬ মার্চ রবিবার বিকাল ৫টায় রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউজ হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আগত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তোরণ কোন ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..