সংসদ সদস্য হিসেবে এ কে এম রহমতুল্লাহ’র শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, মোঃ রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্যের নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।