× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

মার্চে ঢাকা-১০ ও গাইবান্ধা-৩ আসনে উপ নির্বাচন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার পর ২৯ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। অপরদিকে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসন দুটি শূন্য ঘোষণার চিঠি এরই মধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়। শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে আসন দুটিতে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন শূন্য ঘোষণার চিঠি পাওয়ার পর নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে ইসি। আগামী মার্চে এ দুটি আসনে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির।

আইন অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে ২০২০ সালে ২৫ মার্চ হচ্ছে উপনির্বাচনের শেষ সময়। আর ঢাকা-১০ আসনে উপনির্বাচন আগামী ২৭ মার্চের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বিধান রয়েছে। সে অনুযায়ী নির্বাচন হবে। আমরা সে প্রস্তুতি নিচ্ছি।

সংবিধানের ১২৩(৪) ধারায় বলা হয়েছে, ‘সংসদ ভাঙিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে (তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে)।’


এ ক্যটাগরির আরো খবর..