সংসদ্য সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

সংসদ্য সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে অধ্যাপক আবদুল কুদ্দুসের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরামে যোগ দিতে লন্ডন সফররত সম্প্রচারমন্ত্রী হাছান তাঁর শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর অধ্যাপক আবদুল কুদ্দুস পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে ১৯৯৬-২০০১ মেয়াদে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবদুল কুদ্দুস রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি, বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য যে কাজ করেছেন, তা তাঁকে স্মরণীয় করে রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।