× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের ২০২০-২১ অর্থবছরে জন্য ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার বাজেট অনুমোদন

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
সংসদের বাজেট অনুমোদন

জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন খাতের জন্য ২০২০-২১ অর্থবছরে ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  এই বাজেট অনুমোদন দেয়া হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে যোগদান করেন। আগামী অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতের এই বাজেট গত বছরের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। আর ২০২১-২০২২ অর্থবছরে ৩৫৮ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরের ৩৮৩ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য দুটি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত একটি অ্যাম্বুলেন্স টিওঅ্যান্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..