× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় গ্রামের সংযোগ সড়কের করুণ অবস্থা,অল্প বৃষ্টিতে হাঁটু পানি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
সংযোগ সড়কের করুণ অবস্থা

খুলনার পাইকগাছায় ঘোষাল – মটবাটী সংযোগ সড়কটি নীচ হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকে।ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে প্রতিনিয়ত।

উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল ও মটবাটী গ্রামের সংযোগ স্থলে সড়কটি অবস্থিত।যার আরেক নাম কানা পুকুর রাস্তা। এটি গ্রাম্য সড়ক। পাশের প্রধান সড়ক থেকে এ সড়কটি অনেক নীচু। দু-ধারে শ’শ লোকের বসবাস। রাস্তার পুর্বদিকে কচুবুনিয়া,ভেটক,বাইশার আবাদ,মটবাটী মৌজার বিশাল বিল অবস্থিত।যেখানে কমপক্ষে ১৬’শ বিষা জমি।

এ জমিতে কয়েক’শ লোক খন্ড খন্ড করে চিংড়ী ঘের করছে। এঘেরে চিংড়ী ও মাছ ব্যবসা করায় প্রতিদিন ৪০/৫০ জন ব্যবসায়ীসহ বহু লোক এ সড়কে যাতায়ত করে। কিন্তু একমাত্র এ সড়কটিতে বর্ষাকালে পানি জমাট বেঁধে থাকায় চরম দুর্ভোগের কবলে পড়তে হয় তাদের। দীর্ঘদিন সড়কটি উঁচু ও পাকা করার দাবী করেছে স্থানীয়রা।বিশেষ করে ভোটের সময় সবাই সড়কটি উঁচু ও পাকা করে দেন মুখে মুখে। ভোটের পরে আর কারো খোঁজ থাকেনা বলে জানান স্থানীয় বাসিন্দা সুরজিৎ সরকার।

স্থানীয় বাসিন্দা ডা.তপন কুমার রায় বলেন,জনপ্রতিনিধিদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন আর বলতে ভাল লাগেনা। তিনি বলেন আপনাদের লেখনির মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..