× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেবে রাষ্ট্রদূত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা

কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

গ্রেফতার বাংলাদেশিদের মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন বাংলাদেশি আইনজীবী ইলোরা আফরিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর দেশটির আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।

তিনি বলেন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে জানিয়েছেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

এদিকে ৫৭ প্রবাসী গ্রেফতারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী। তবে এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

তিনি বলেন, অনেকে বলেছেন যে তাদের সাজা ঠেকাতে বাংলাদেশ কনস্যুলেট সহযোগিতা করেনি। এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন।

গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র দুইদিন সময়ের রয়েছে।

ইলোরা আফরিন বলেন, সরকারের পক্ষ থেকে আমার আবেদন থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই (পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র উপদেষ্টা) যাতে কূটনৈতিকভাবে সমঝোতায় আসতে পারলে বিষয়টি অনেক সহজ হবে।

বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলছেন, দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত।


এ ক্যটাগরির আরো খবর..