× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

সংবাদ বিজ্ঞপ্তি :- এসডিজি বাস্তবায়নে মানব সক্ষমতা বৃদ্ধি অত্যাবশ্যক-

admin
হালনাগাদ: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

ঢাকা, ২২ এপ্রিল, ২০১৭। আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে এসডিজি বাস্তবায়নে মানব সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কৌশল ও উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকারভিত্তিক সুশীল সমাজ। মানব সক্ষমতা বাড়াতে সরকারকে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়িয়ে এসডিজি বাস্তবায়নের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এসডিজি বাস্তবায়নে সুশীল সমাজের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত প্রকাশ করা হয় সেমিনারে।

“এসডিজি অর্জনে জাতীয়-স্বেচ্ছা পর্যালোচনা ও নাগরিক সমাজ” শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে এশিয়ান ডেভেলপমেন্ট এলায়েন্স, ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, সুশাসনের জন্য প্রচারাভিযান, গ্লোবাল ক্যাম্পেইন এগেইন্সট পোভার্র্টি। সোমিনারটি সভাপতিত্ব করেন পিকেএসফ’র সভাপতি কাজী খলিকুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যৈষ্ঠ সহকারী সচিব ড. মনসুর আলম খান। গ্লোবাল ক্যাম্পেইন এগেইন্সট পোভার্টি’র জাতীয় সমন্বয়কারী মো. আব্দুল আওয়ালের স ালনায় অনৃষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন সিডিএফ’র সভাপতি এমরানুল হক চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ড. আব্দুল মতিন, গণ সাক্ষরতা অভিযানের তপন দাস, বাংলাদেশ উন্নয়ন পরিষদের ড. নিলুফার বানু, এ্যকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমন্টের শফিকুর রহমান।

সেমিনারে এসডিজি বিষয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়, দারিদ্র ও অসাম্য বিষয়ে উপস্থাপন করে এসডিজি ওয়াচ বাংলাদেশ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে উপস্থাপনা করে সুশাসনের জন্য প্রচারাভিযান, এবং জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ে উপস্থাপনা করে ইক্যুইটিবিডি। এই প্রবন্ধগুলো মূলত যেসব বিষয়ে গুরত্বারোপ করে সেগুলো হলো: ১) ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য কমানো, ২) উপকূলের ভূমি ও মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচাতে অতি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ৩) অভ্যন্তরীণ উৎস থেকে প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে কর ফাঁকি এবং অবৈধ অর্থ পাচার রোধ।

ড. কাজী খলিকুজ্জামান বলেন, এসডিজি বাস্তবায়নে মানব সক্ষমতা বৃদ্ধি খুব জরুরি এবং মানব উন্নয়নে আদর্শ বিনিয়োগের হার হচ্ছে মোট জিডিপি’র ১৭% । আমাদের সম্পদ সীমিত হওয়ায় এই পরিমাণ বিনিয়োগ এই মুহূর্তে সম্ভব নয়। তবে আমরা আশাবাদী, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর এক্ষেত্রে প্রতিশ্রুতি রয়েছে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন, কিন্তু সুশীল সমাজের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমাদের মতভেদ থাকতেই পারে, কিন্তু আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। ড. মনসুর আলম খান বলেন, বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা এবং উন্নয়ন সহায়তার কার্যকর ব্যবহারের উপর নীতি তৈরি করছে। জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করেই উন্নয়ন সহযোগিতা গ্রহণ করা হবে। এটা করা হলে আন্তর্জাতিক সহায়তাগুলোর কার্যকর ব্যবহার নিশ্চত করা যাবে।

তপন কুমার অভিমত প্রকাশ করেন যে, প্রাথমিক শিক্ষায় প্রভূত উন্নতি হলেও এখনও শতকরা ৫০ ভাগ শিশু নানা কারণে প ম শ্রেণী সমাপ্ত করতে পারে না। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ঘোষণা করার সুপারিশ করেন। ড. নিলুফার বানু বলেন, নারী-পুরুষ সমতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করে এসডিজি বাস্তবায়ন করা অসম্ভব। কারণ প্রায় সবগুলো লক্ষ্য এবং নির্দেশকের সঙ্গেই এই বিষয়টি সম্পর্কিত। নারী পুরষ সমতা, বাল্যবিবাহের বিষয়ে সরকারকে আরও অনেক কিছুই করতে হবে।

মো. শহীদুল্লাহ বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য বিদ্যমান সনাতনী ধারণার বাইরে গিয়ে দারিদ্র বান্ধব আর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, ৭ম প বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হলেও তা বিদ্যমান অসাম্য, পরিবেশের ক্ষতি প্রতিরোধ করতে পারবে না।


এ ক্যটাগরির আরো খবর..