× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
অটোরিকশা চোর

মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য ও একাধিক মামলার আসামিদেরকে আটক করে, পুলিশে দিল জনতা।
মঙ্গলবার(১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চাপাতি গ্রামের দুলাল শিকদারের ছেলে সামচু শিকাদার(৩০), একই গ্রামের পান্নু মাতুব্বরের ছেলে রশিদুল মাতুব্বর(২৪),মদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের কামাল শেখের ছেলে জুয়েল শেখ(২৬)।
স্থানীয়রা জানায়, উপজেলার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ অটোরিকশকা চোর চক্রের ৩ সদস্য গভীর রাতে চুরির  প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের তাড়া করে। এসময় তারা ডাসার সিমান্তবর্তী এলাকায় ঢুকে বরিশালের মাগুরা নতুন বাজারে পালানোর চেষ্টা করলে, তাদের আটক করেন গ্রামবাসী।পরে পুলিশের কাছে সোপর্দ করে।জানাগেছে,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন স্থানে অটোরিকশা চুরি করে আসছে।গ্রেফতারকৃত চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..