সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ২৫লক্ষ টাকা সহায়তা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীসহ বিভিন্ন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য ২৫ লক্ষ আর্থিক অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩ ফেব্রুয়ারি গণভবনে এক অনুষ্ঠানে বিভিন্ন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বিশিষ্ট সংগীত পরিচালক সম্পর্কে চিকিৎক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘উনার অবস্থা খুব একটা ভালো বলা যাবে না। তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ সকাল থেকে তার রক্তচাপও অনিয়ন্ত্রিত হয়ে গেছে। ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। ফুসফুসের অবস্থা একবারেই নাজুক। তিনি ক্যান্সারের রোগী, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও সাধারণ মানুষের চেয়ে অনেক কম। তার বেলায় খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

এর আগে, ২২ জানুয়ারি রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বরেণ্য সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। মঙ্গলবার সারাদিন কিছুটা অসুস্থবোধ করছিলেন। রাতে তিনি অতিমাত্রায় অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১১টার দিকে দ্রুত তাকে হাসপাতালের ভর্তি করা হয়। পরদিন সকালে ডাক্তার জানান, তার নিউমোনিয়া ধরা পড়েছে।’ এছাড়াও আলাউদ্দিন আলীর উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে আলাউদ্দিন আলীর জন্ম। তার বাবা ওস্তাদ জাদব আলী। তিনি একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। চাচা সাদেক আলীর কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন তিনি। তার সুরে উপমহাদেশের অনেকে স্বনামধন্য শিল্পী হিসেবে প্রশংসিত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।