× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে তারেক রহমানের কঠোর নিদের্শনা -ইঞ্জিনিয়ার সোবহান

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা

বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এ দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। যেকারণে বিগত দিনের ন্যায় বিএনপি সংখ্যালঘু স¤প্রদায়ের পাশে রয়েছে। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

শুক্রবার (৯ মে) বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে সাতটা পর্যন্ত বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত উপজেলা আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা সচেতন রয়েছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। আমরা সবাই বাংলাদেশি। এ মাতৃভূমিতে একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এখানে কোনো ভেদাভেদ থাকবেনা।

রাজিহার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরু হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির মোল্লা, বিএনপি নেতা অ্যাপোলো তালুকদার, নবীন সরকার, পরিতোষ রায়, রবীন্দ্রনাথ গাইন, মন্টু লাল হালদার, যতীন্দ্র নাথ হালদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, ডা. মাহবুবুল ইসলাম, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা।


এ ক্যটাগরির আরো খবর..