বিশেষ প্রতিনিধিঃ কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউপির দৌলতপুরে এক সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন অত্র এলাকার সাধারন জনসাধারন ।আজ বিকাল ৪টায় শ্রী প্রদীপ শীলের সভাপতিত্বে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রী রাজীব শীলের পরিচালনায় বক্তব্য রাখেন বংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুজিত সরকার, কর্ণফুলী থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী মান্না দে। এছাড়াও মানববন্ধনে সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য কর্ণফুলী থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমর ধর, বিপ্লব দে, দেবরাজ শীল, অলক দাশ, জুয়েল নাথ প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন, এ অপরাধীদের বিচার না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধ করার সাহস পাবে। সমাবেশে বক্তারা দোষীদের গ্রেপ্তারর্পূবক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কর্ণফুলী থানা পূজা উদযাপন পরিষদ, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদ, বৃহত্তর লোকনাথ সেবক পরিষদ সহ অনেক সংগঠন সংহতি প্রকাশ করে। ছাড়াও কর্ণফুলীর প্রতিটি গ্রামে অভিভাবক ও জনগণকে যৌন নিপীড়ন ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা।





