× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন কালীগঞ্জ থানার দুই পুলিশ অফিসার

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ আগস্ট’২০১৬ঃ মামলা তদন্তে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার অর্জন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই এসআই শুকুমার কুণ্ডু ও এসআই নিরব হোসেন। উক্ত দুই পুলিশ অফিসার কালীগঞ্জের চাঞ্চল্যকর দু’টি মামলার মূল রহস্য উদঘাটন করায় তাদের কে জুলাই/২০১৬ মাসের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

সোমবার সকালে পুলিশের মাসিক কল্যাণ সভায় ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজহাজার আলী শেখ, জেলার ৬ থানার অফিসার-ইন-চার্জ (ওসি)সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, চলতি বছরের ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন ঘটনার সাথে সম্পৃক্ত সবুজ খান (২২) নামের এক শিবির নেতাকে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করেন। পরে আদালতে সবুজ খান  হত্যাকা-ের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ মামলার সাফল্যস্বরুপ এসআই নিরব হোসেনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বের কালীগঞ্জের খোর্দ্দরায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ কে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কুণ্ডু হত্যা সাথে জড়িত থাকার অপরাধে গত চলতি বছরের ২৫ মে বিপুল দাস ও আকাশ নামের দুই হত্যকারীকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আলমগীর কবীরের সামনে ফৌজদারী দ-বিধির ১৬৪ ধারায় আসামিরা হত্যার ঘটনা বর্ণনা করে। এ মামলার সাফল্যস্বরুপ এসআই শুকুমার কু-ুকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

এ ব্যাপারে এসআই শুকুমার কু-ু ও এসআই নিরব হোসেন জানান, সাফল্যের সাথে মামলার তদন্ত করায় ভাল কাজের স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার তাদের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেছেন। এতে অন্যান্য অফিসারদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। কাজের যথাযথ মূল্যায়ণ করায় তারা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..