× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মাদারীপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

মোঃ ফরহাদ শেখঃশ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম সংঘের মাঠে ১২টি ঘোড়ার অংশগ্রহনে গতবুধবার বিকেলে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট যুব ব্যক্তিত্ব নিত্যানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার,প্রভাষক সাংবাদিক নিত্যানন্দ হালদার,এ্যাড.রিপন গাজী,তৃষা হাওলাদার ও ডেইজি হাওলাদার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য নেপাল ভক্ত,অমল বিশ্বাস,কালু সিকদার,জিতেন ভক্ত,পরিমল বৈদ্য,তন্ময় বেপারী,বিভিষন মন্ডল,রমেন বিশ্বাস,সুনিল ভক্ত ও প্রকাশ বেপারী প্রমুখ। বক্তারা হাজার বছরের ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আমবাড়ির ইসমাইল হাওলাদার প্রথম,একই এলাকার শহিদুল হাওলাদার দ্বিতীয় ও পাখুল্লা গ্রামের ওয়াজেদ খাঁ তৃতীয় স্থান লাভ করে।এ জনপ্রিয় ঘোড় দৌড় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার ও বিশিষ্ট সাংবাদিক নিত্যানন্দ হালদার।এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়।প্রায় দেড়শ’ বছর ধরে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা চৌরাশী গ্রামের যুবসম্প্রদায় ও সেবাশ্রম কমিটির আয়োজনে বিষ্ণু প্রিয়া সেবাশ্রম সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..