শ্রীলংকায় আবারো কারফিউ জারি

শ্রীলংকায় আবারো কারফিউ জারি

শ্রীলংকায় চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়। জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মতে কারফিউ দেওয়া হয়েছে।

কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে। জনবিক্ষোভের মুখে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের পদত্যাগের পর দেশটিতে জরুরি অবস্থার মধ্যেই কারফিউ জারি করা হলো।

শ্রীলংকার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চলাচলের সময় তাদেরকে পাসপোর্ট বা উড়োজাহাজের টিকিট দেখাতে বলা হয়েছে। এছাড়া বিদেশিদেরকে তাদের হোটেলের আশপাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।