× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর কে হতে যাচ্ছে লংকার প্রধানমন্ত্রী? এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। রনিল বিক্রমাসিংহের নামই শোনা যাচ্ছিল।

জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন।

গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে। তিনিই আজ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..