শ্রীমঙ্গলে প্রতিবন্ধির অধিকার ও সুরক্ষা আইন সেমিনার অনুষ্ঠিত

হাবিবুর রহমান খান.শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অবহিতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ২৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার  অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হক এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, এডাব কেন্দ্রীয় সদস্য কাজী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সমন্বয়কারী কাওছার আহমদ কনক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা মুকল চন্দ্র পাল ও  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।

ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব জেলা সম্পাদক এস এ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এমসিডার নির্বাহী পরিচালক মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আনোয়ার হোসেন জসিম, ইশার নির্বাহী পরিচালক প্রভা রাণী বাড়াইক ও নারী নেত্রী পারভিন চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।