অতিরিক্ত সচিব আলাউদ্দীনের পাউবো’র বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ সাতক্ষীরা জেলার আশাশুনির কোলায় পাউবো’র  বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য অতিরিক্ত সচিব মুহাঃ আলাউদ্দীন।

আজ বুধবার দুপুরে উপজেলার কোলার পাউবো’র  নদীর পানি রক্ষা বেড়ীবাঁধ ভয়াবহ ভাঙ্গন ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শন কালে তিনি প্লাবিত এলাকায় অসহায় মানুষের বিদ্ধস্ত ঘরবাড়ী, ডুবে যাওয়া মৎস্য ঘের সহ রাস্তা ঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দন্যদশা দেখে হতবাগ হন। তিনি অতি সত্তর শ্রীউলা এবং প্রতাপনগর ইউনিয়নের ১৬টি প্লাবিত গ্রামে মানুষের এ অপুরনীয় ক্ষতি লাঘব সহ বেড়ীবাধ নির্মাণে আশ্বাস প্রদান করেন।

এ সময় তার সাথে ছিলেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, উপজেলা প্রকৌশলী শামীম মুরাদ, পিআইও সেলিম খান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলম্গীর আলম লিটন, পাউবোর সেকশন অফিসার সুনিল কুমার ভন্দ্র।

পরিদর্শন কালে গত ১০ অক্টোবর কোলা গ্রামের নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাউবোর পানি রক্ষা বাধ ভেঙ্গে ১৬টি গ্রাম প্লাবিত এলাকা ঘুরে ঘুরে দেখেন। এ সময় ভঙ্গনের কুলে শত শত মানুষের উপস্থিতিতে এলাকার পক্ষে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও সুষমা সুলতানা ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল সহ উপস্থিত সকলেই প্লাবিত এলাকা ও ভাঙ্গনকৃত বেড়ীবাধ পুন নির্মাণ কল্পে করণীয় বিষয় বিস্তারিত ধারনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি দুপুর ১টার দিকে ঢাকা উদ্দেশ্যে সাতক্ষীরা রওনা হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।