শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে সম্বর্ধনা ও ঈদ সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের  ভৈরবগঞ্জ বাজারে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তবারক আলীর সঞ্চালনায় ও “অশেস্কার” আয়োজনে ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য বৃন্দদের সম্বর্ধনা ও অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুস্টান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজডিহি জামে মসজিদের সাবেক সেক্রেটারি জনাব মোঃ মাহমুদ আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল,৬নং ওয়ার্ড সদস্য মোঃ ফিরোজ মিয়া,৯নং ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ার হোসেন ও ৪ ৫ ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা সদস্যা শিখা রানী দত্ত।

উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জন অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী সেমাই,তেল,চিনি,ময়দা ও সাবান বিতরণ করা হয়।

পরিশেষে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ক্ষমতা গ্রহনের পর এই সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অংগীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।