× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

শ্রীপুর ডিজিটাল মেলা ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ মাগুরা শ্রীপুরে দু’দিনব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কুমশনার (ভূমি) মোছাঃ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমূখ। এর আগে এক বর্ণাঢ্য সভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মৎস ও প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা কৃষি অফিসসহ বিভন্ন প্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..