× Banner
সর্বশেষ
সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

মৌলভীবাজারে শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতা

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠন কতৃক আয়োজিত অনলাইনে শ্রীমদ্ভগবদ গীতা শ্লোক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ নূতন কালিবাড়িতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রিতম দত্ত সজীব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী অরুন ভট্টাচার্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার এর সহসভাপতি মহিম দেব মধু, অামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজিত দাশ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অজয় সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুমেশ দাশ যিশু, সমাজকর্মী অ্যাডভোকেট দিপক চন্দ্র ধর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, শ্রীগৌরবাণী পত্রিকার সহ-বার্তা সম্পাদক নয়ন লাল দেব, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্টাতা হিমাদ্রী রায় প্রান্ত ও ভাগবত আলোচক নির্মল কান্তি সুত্রধর।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএসএস জেলা শাখার সভাপতি দিপু কর্মকার, সাধারন সম্পাদক জগদীশ দাশ, সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক টিটু পাল প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইনে শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩জন করে বিজয়ী মোট ১২ জনের মধ্যে পুরস্কার হিসাবে নগদ অর্থ, সনদ ও গ্রন্থ প্রদান করা হয়। পরে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে টিএসএস এর কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক পবলু দত্ত জয়।


এ ক্যটাগরির আরো খবর..