× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন শ্রম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গত এক বছরে শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শ্রম খাতে ব্যাপক সংস্কার করে সাফল্য অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নতুন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে শ্রম অধিকার, শিল্পশান্তি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে।

আজ  (৮ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শ্রম খাতে  অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন।

সাংবাদিকদের ব্রিফকালে উপদেষ্টা বলেন, ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গেজেটভুক্ত হয়েছে। এতে গৃহকর্মী ও কৃষি শ্রমিকদের সংগঠনের অধিকার, প্রসূতি ছুটি ১২০ দিন, ব্লাক লিস্টিং নিষিদ্ধকরণ, ট্রেড ইউনিয়ন নিবন্ধনে ২০ জন সদস্য এবং ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলকসহ যুগান্তকারী সংস্কার করা হয়েছে। ‘কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচি (UWPP) বাস্তবায়ন নীতিমালা ২০২৫’ চালু করা হয়েছে। এছাড়া, কাস্টমস সার্ভিসকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে। গার্মেন্টস সেক্টরে বার্ষিক মজুরিবৃদ্ধির হার ৫% থেকে ৯% এ উন্নীত করা হয়েছে। সাতটি শিল্পখাতের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ করা হয়েছে এবং আরো ২১টি খাতকে এ কাঠামোয় আনার প্রক্রিয়া চলছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকো গ্রুপের ৩১,৬৬৯ শ্রমিক-কর্মকর্তার পাওনা পরিশোধে ৫৭৫ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। নাসা গ্রুপের ১৭,১৩৪ শ্রমিক-কর্মচারীর ৩১.৬৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাওনা পরিশোধ না করে বিদেশে পলায়নরত মালিকদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৪৭টি নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও ৪৮ হাজার শ্রমিকের ৪৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার, ৩,৪৫৩ শিশুকে শ্রম থেকে প্রত্যাহার, ১১,৬৯১টি পরিদর্শন ও ১৬টি মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসে ৩৪৭টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং ১,২৭০ নারী শ্রমিককে ৩২.৬৫ কোটি টাকার মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ২২,৯৪৮ শ্রমিক ও পরিবারকে ৮০ কোটির বেশি টাকা চিকিৎসা, মৃত্যু ও শিক্ষাবৃত্তি সহায়তা দেওয়া  হয়েছে।  ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে  ১,৭৫৫ জন কর্মহীন শ্রমিককে ১.৫৭ কোটি টাকা সহায়তা করা হয়েছে। এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের মাধ্যমে ৮১ জনকে ১.০৪ কোটি টাকা প্রদান করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন এবং আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থায় হস্তান্তর করা হয়েছে। এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের (ASPAG) ৪৫ দেশের সমন্বয়ক হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কর্মসংস্থান Injury বীমা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শ্রম উপদেষ্টা বলেন, রাজশাহীতে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI)’ চালু করা হয়েছে । ময়মনসিংহে নতুন শ্রম আদালত স্থাপন এবং শ্রম আদালতগুলোতে ১৩,০১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ৯,৩০২টি নতুন ও ৩৫,০১২টি লাইসেন্স নবায়ন করে ৯ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়াও ‘কর্মসংস্থান অধিদপ্তর’ গঠনের প্রক্রিয়া চলমান। চাকরি মেলায় ৪৩৫ জনের কর্মসংস্থান হয়েছে।

উপদেষ্টা বলেন, এই অর্জনগুলো শ্রমিক-মালিক-সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফসল এবং বাংলাদেশের শ্রম খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ভিত্তি তৈরি করেছে। শ্রমিকের অধিকার, শিল্পের স্থিতিশীলতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..