আগামী দিনে শ্রমবাজার দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট -শিক্ষামন্ত্রী

চতুর্থ  শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রমবাজার দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট। চতুর্থ শিল্প বিপ্লবের এ চ্যালেঞ্জ মোকাবেলায়  সরকার  দক্ষ মানবসম্পদ  তৈরির  ওপর গুরুত্ব  দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনে সরকার কাজ করছে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি।

মন্ত্রী  আজ দুপুরে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী  কলেজের  সাবেক শিক্ষার্থীদের  এক পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তৃতায়  এ কথা  বলেন। রাজশাহী  কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হবিবুর রহমানের  সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ  আহ্‌মেদ পলক।

মন্ত্রী আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ জিডিপির ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।  শিক্ষকদের ওপরও বিনিয়োগ  বৃদ্ধি করা  হবে। কারণ শিক্ষার গুণগতমান নির্ভর করে ভালো শিক্ষকের ওপর। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্বারোপ  করেন।

মন্ত্রী  সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার  ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ  বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে তা বাস্তবে রূপায়িত করতে  সমাজের সকল স্তরের অংশগ্রহণ  জরুরি।  রাজশাহী  কলেজের  বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের  এই কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।