× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

শ্রদ্ধার ফুল কিনতে চন্দ্রগঞ্জে ব্যস্ততা : চড়া দামে বিক্রি হচ্ছে ফুল

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত পোহালেই বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে দিবসটি। ফুল হাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে সেই সব বীর শহীদদের যারা বাংলা ভাষার জন্য উৎসর্গ করেছিলেন নিজের প্রাণ।
একুশের জন্য ফুল কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায় চন্দ্রগঞ্জের প্রত্যেকটি ফুল দোকানে । বিক্রেতারাও হিমশিম খাচ্ছে ফুল বিক্রি করতে। কেউ ছোট তোড়া, কেউ ফুলের তৈরি শ্রদ্ধাঞ্জলি রিং ও আবার কেউ এক মুঠো গোলাপ নিচ্ছেন- মহান এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা  জানাতে।

সরেজমিনে দেখা যায়, চেরি, গাঁদা, জিপসি, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ রংবেরং এর ফুলের সমারোহ চন্দ্রগঞ্জের বিভিন্ন ফুলের দোকানে ।

ফুল কেনার দলে ব্যক্তিগত ক্রেতার তুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন বেশি। তারা শ্রদ্ধাঞ্জলি দিতে ফুলের রিং নিয়ে যাচ্ছেন, কেউ কেউ অর্ডার দিয়ে যাচ্ছেন সকালে এসে নেবেন।

বিক্রেতারা পাইকারি দামে বিক্রির দাবি করলেও এসব ফুলের দাম অন্য দিনের তুলনায় নেয়া হচ্ছে বেশি। গ্লাডিওলাস প্রতি স্টিক ২০ টাকা, গাঁদা প্রতিটি ৫ থেকে ৮ টাকা, গোলাপ ১২-১৫ টাকা, রজনী গন্ধা ২০ টাকা করে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ অন্য দিনের তুলনায় জাতীয় দিবস গুলোতে ফুলের দাম অনেক বেড়ে যায়। আজকে দাম বেশি নেবে জেনেই এসেছি।

চন্দ্রগঞ্জের ফুল ব্যবসায়ীরা বলেন, চন্দ্রগঞ্জ থানা শহরের সবচেয়ে বড় বাজার চন্দ্রগঞ্জ হওয়ায় চন্দ্রগঞ্জে ফুলের চাহিদা বেশি। ২১ ফেব্রুয়ারি বলে আমরা ক্রেতাদের কাছে পাইকারি দামে ফুল বিক্রি করি।


এ ক্যটাগরির আরো খবর..