× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি মিঠু ও সম্পাদক সাত্তার

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগর শিক্ষক সমিতি

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি পদে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পদে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

সোমবার(২ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কন্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়া অন্যান্য সদস্যও সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য সহ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদকে মনোনীত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..