× Banner
সর্বশেষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্যাতন–ধর্ষণের বিচার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ খামেনির মৃত্যু – ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে – মঞ্জু চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু         শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা ভারত-বাংলাদেশ পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখতে চাই -স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সৎসঙ্গ মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহা-মহোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৭ ও ২৮ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ১ম দিন শুক্রবার বিকালে উপজেলা উৎসবের উদ্বোধন করা হয়। ২য় দিন শনিবার সকালে প্রার্থনা ও গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পর শিশু কিশোর সৎসঙ্গ পরবর্তী চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত হয়। চিকিৎসা সম্মেলনে আলোচ্য বিষয় ছিল রোগের চিকিৎসার থেকে রোগ যাতে না হয়, তাই করা ভাল।

ডাঃ গণেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা করেন ডাঃ দীনবন্ধু মন্ডল ও ডাঃ মধুসূদন সদা। আলোচনাশেষে বিনামূলে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পর নবেন্দু মন্ডলের সঞ্চালনায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব সম্মেলনে বক্তব্য রাখেন তরুণ তীর্থ মন্ডল, প্রভাষক প্রীতি সুন্দর মন্ডল, বিনায়ক মন্ডল, সবুজ বিশ^াস প্রমুখ। যুব সম্মেলনে আলোচ্য বিষয় ছিল ‘শিক্ষা মানেই হাতে-কলমে বাস্তব শিক্ষা, আর লিটারেশন হল আক্ষরিক জ্ঞান বা মুখস্তবিদ্যা, যা শিক্ষার সাথে সম্পর্কহীন।

বিকালে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রভাষক অনুদীপা রায়ের সঞ্চালনায় মাতৃসম্মেলনে বক্তব্য রাখেন উমা রানী মন্ডল, লতা রানী সরকার, রান্তু দেবী, সন্ধ্যা রানী বাহাদুর, মাধবী রানী, সুরুজ বালা, কবিতা রানী, চন্দনা রানী প্রমুখ।

সন্ধ্যায় সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়।  সৎসঙ্গ উৎসব উদ্যাপন কমিটির সম্পাদক প্রভাষক শ্রী অভিষেক কুমার মন্ডলের সঞ্চালনা ও শ্রী সুব্রত আদিত্যের সভাপতিত্বে সাধারণ ধর্মসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রী বিমল কৃষ্ণ সানা, শ্রী সুপদ চক্রবর্তী, শ্রী সুপদ রায়, অ্যাড,ঝন্টু চন্দ্র, শ্রী কালী চরণ মন্ডল, শ্রী সনৎ কুমার ঘোষ, শ্রী গৌতম ঘোষ,শ্রী পরিমল মন্ডল প্রমুখ। এছাড়া দুই দিন ব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। হাজারো ভক্তের অংশ গ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..