× Banner
সর্বশেষ
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে করলা ও তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
তরমুজ ফসলের মাঠ দিবস

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার(৩১ আগষ্ট) বিকালে উপজেলার ভূরুলিয়া ইউপির হাটছালা গ্রামে করলা ও ভূরুলিয়া ইউপির কুল্টুকুরী গ্রামে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উভয় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষকরা অফসিজেন তরমুজ চাষ ও করলা চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন। বর্তমানে তরমুজ ও করলার বেশ চাহিদা রয়েছে। তিনি বলেন কৃষকদের কৃষি অফিস থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আহসানুল্যা ও মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক বিপ্র কুমার মন্ডল, মিনতি রানী মন্ডল, শমন কুমার মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন যথাক্রমে রবীন্দ্র নাথ মন্ডল ও ইউপি সদস্য হোসেন আলী।

করলার মাঠ দিবসে বক্তারা বলেন এবছর বিঘা প্রতি ১ লক্ষ ৫০ হাজারের অধিক করলা বিক্রী করেছেন। করলা চাষে খরচ হয়েছে অনুমান ৩৩ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
অপরদিকে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা বলেন ২ প্যাকেট অর্থাৎ ৪ শত বীজ বপন করেন। এর মধ্যে ২ শত পঞ্চাশটি চারা গাছে ফলন ধরে। ১ লক্ষ ৫০ হাজার টাকার তরমুজ বিক্রী করেছেন। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তারা বলেন এটি একটি লাভজনক ফসল।


এ ক্যটাগরির আরো খবর..