সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় আজ সোমবার। নির্বাচনে সাধারণ সদস্য পদে লড়ে দুইজন মেম্বার প্রার্থী।
চলতি বছরের গত ২৩ এপ্রিল শৌলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটায় ভোট গ্রহন স্থগিত করে কর্তৃপক্ষ। শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ওই দিন নির্বাচনী ভোট গ্রহন সম্পন্ন হয়। স্থগিত কেন্দ্রে আজ সোমবার ভোট অনুষ্ঠিত হয়।
শৌলপাড়া ইউনিয়নের ৮নং ওয়র্ডের রিটানিং অফিসার সূত্রে জানা যায়, সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোটারা ভোট দিতে আসে। গত বারের সংহিসতার কারণে এবারে এই ওয়ার্ডে মেম্বার নির্বাচনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। সার্বক্ষনিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে। এছাড়াও পুলিশ ও র্যাবের অতিরিক্ত মোবাইল টিম টহলে ছিল। শৌলপাড়ার ৮নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৪৯ ভোট। এর মধ্যে তালা প্রতিকে মোঃ রফিক হাওলাদার পায় ২২৪ ভোট এবং ফুটবল প্রতিকে লিয়াকত সরদার পায় ৩০৯ ভোট। এতে ফুটবল প্রতিক নিয়ে ৮৫ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়।
ফুটবল প্রতিকের বিজয়ী প্রার্থী লিয়াকত সরদার বলেন, আমার ৮নং ওয়ার্ড বাসী আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়েছে। আমি ভোটারদের কাছে চির কৃতজ্ঞ। তারা তাদের ভোটের মাধ্যমে আমাকে এই শৌলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত করেছে। আমি এই ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, ভব্যিষতেও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।