× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

শোক দিবসে মিথ্যা জন্মদিন উৎসব রুচিবিকৃতি ও অশ্লীলতা

admin
হালনাগাদ: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতির পিতার মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন উৎসব করা বিকৃত রুচি ও চরম অশ্লীলতার পরিচয়। এই পরিচয়ধারীদেরকে সমাজ, রাজনীতি ও ক্ষমতা থেকে নির্বাসিত করতে হবে।’

সোমবার দুপুরে রাজধানীর সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনের চত্বরে তথ্য অধিদফতর আয়োজিত ‘আলোকচিত্র বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী আােকচিত্র ও ভিডিও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীরা বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিলো, জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠাতে চেয়েছিলো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতা আবার স্বগৃহে প্রত্যাবর্তন করছেন, ফিরে আসছে মুক্তিযুদ্ধের চেতনা।’

বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির আলোকবর্তিকা। যে ষড়যন্ত্রকারীরা এ আলোকে নিভিয়ে ফেলতে চায়, তারা জাতির শত্র“।’

এসময় জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তথ্যসচিব আব্দুল মালেক এ আয়োজনের জন্য তথ্য অধিদফতরকে ধন্যবাদ জানান। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার তথ্য অধিদফতরের এ প্রদর্শনী সচিবালয়ের সকলকে ঘুরে দেখার আমন্ত্রণ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ৯৬টি আলোকচিত্র ও বিশেষ ভিডিওচিত্রগুলো প্রদর্শনীতে উন্মুক্ত রয়েছে।

তথ্যমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা ফজলে এলাহী আজ দুপুরে নোয়াখালীর মাইজদীতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..