শোকাবহ মাসে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

শোকাবহ আগস্ট মাস ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাসে এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, ডেঙ্গু মোকাবেলা বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে। শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।

আজ সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্যান্য মন্ত্রী ও নেতাকর্মীরা। শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাকেও ঘাতকেরা হত্যা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।