শৈলকুপায় সাবেক রাষ্টদূতের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগা-ভাগি করে নিতে রমজানের ২৪ তম দিনে ঝিনাইদহে শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।

এসময় বিভিন্ন সময়ে থাকা ৮ টি দেশের রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, শৈলকুপা পৌর সভার মেয়র কাজী আশরাফুল আজম, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তার আহম্মেদ মৃধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওয়ালিউর রহমান এসময় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে থেকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।