শার্শায় জুয়ার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক

শার্শায় জুয়ার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম সহ ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ জুলাই) বিকালে উপজেলার রাজনগর চক এলাকা থেকে তাদের আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
আটককৃতরা হলো, শার্শা থানার রাজনগর চক গ্রামের সোনাই মোড়লের ছেলে আলিম (৪৫), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোমিন (৩৫) ও সলেমান খার ছেলে আজিজুল (৩০)।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান জানান, কঠোর লকডাউনে জমায়েত করে জুয়া খেলার আসর বসেছে, এমন গোপন খবরে অভিযান চালিয়ে আলিমের বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় সেখান থেকে ৩ জোড়া তাস ও নগদ ৬১০ টাকা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।