ইত্তেফাক সংবাদদাতা হুমায়ুন কবিরের স্মরণে আগৈলঝাড়া প্রেসক্লাবে শোকসভা

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, বাবুগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন কবিরের অকাল মৃত্যুতে আগৈলঝাড়ায় প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে আয়োজিত শোক সভায় হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

এসময় অকাল প্রয়াত হুমায়ুন কবিরের স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাইফুল ইসলাম, সহ-সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা তপন বসু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম।

প্রসংগত, সাংবাদিক হুমায়ুন কবির দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার সকালে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার সকাল ৯টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে, ১০টায় চাঁদপাশা বাশবাড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ধীর্ঘ দিন দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজকের বার্তায় কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।