শার্শা (যশোর) প্রতিনিধি ॥ শার্শা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ ঘটনায় এক জন বাস শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিক বাগুড়ী গ্রামের মৃত রশিদ মোল্ল্যার ছেলে নজিবুল্লহ (৫০)। আহত নজিবুল্লাহ বাগআঁচড়া- নাভারণ- বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাবেক ক্যাশিয়ার।
গতকাল রবিবার রাত ৮ টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া ফুলতলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শ্রমিক নেতা নজিবুল্লাহকে স্থানীয় জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। প্রতক্ষ্যদশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ীর ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এবং এর জের ধরে বাগআঁচড়া কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা শ্রমিক নেতাকে বেধারোপ মারধোর করে মাথা ফাটিয়ে দেয়। আহত শ্রমিক নেতা জানান, বিনা অপরাধে ছাত্রলীগ কর্মীরা আমার উপর হামলা করে এবং কাছে থাকা নগদ ৫০০০০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সংঘর্ষের ফলে কলোরোয়া- নাভারণ মহাসড়কে যানবহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করে বাগআঁচড়া মটর শ্রমিকরা। খবর পেয়ে বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়াউর রহমার জিয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং তিনি আরও জানান, আহত শ্রমিক নেতা বাদী হয়ে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে কলেজ ছাত্রলীগ নেতা সাগর (২০) সহ অজ্ঞাত ১০ জনের নামে এজহার দাখিল করেন।