আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন দেয়ায় গ্রেফতার ১জন। গ্রেফতারের জের ধরে মামলার স্বাক্ষীদের মিল ও ঘরে আবারও আগুন

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন দেয়া মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতারের জের ধরে ওই মামলার স্বাক্ষীদের মিল ও ঘরে রাতের আধারে আগুন দিয়েছে গ্রেফতারকৃতর সহযোগীরা।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামে মুক্তিযোদ্ধা জাফর খানের বসত ঘরে গত ২৩ জানুয়ারি রাতে আগুন দেয় দুর্বিত্তরা। ওই ঘটনায় মুক্তিযোদ্ধা জাফর খানের ছেলে জনি খান বাদী হয়ে একই গ্রামের বেলায়েত হোসেন মৃধার ছেলে কাওছার হোসেন (১৯)কে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখসহ আরও ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামী করে আগৈলঝাড়া থানায় ৩০ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

রোববার দুপুরে ওই মামলার প্রধান আসামী কাওসারকে বাগধা স্কুল মাঠ থেকে এসআই শাহজাহান গ্রেফতার করেন। কাওসার গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা রোববার রাতে জনির দায়ের করা মামলার ১নং স্বাক্ষী একই গ্রামের আজগর মিয়ার বড়ভাই মোনাছেব মিয়ার রান্না ঘরে ও মামলার ২নং স্বাক্ষী কাইয়ুমের মামা প্রবাসী ছবু শাহ’র পরিত্যক্ত রাইচ মিল আগুন দেয় ক্ষতিগ্রস্থরা সাংবাদিকদের জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।