নবীগঞ্জে নৌকার বাজারে প্রশাসনের অভিযান, চোরা কারবারির পলয়ন

নবীগঞ্জে নৌকার বাজারে প্রশাসনের অভিযান, চোরা কারবারির পলয়ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি।। বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে নৌকার দাম  অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় নবীগঞ্জ উপজেলার দুটি নৌকার বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন  নির্দেশনায় মনিটরিং করা হয়। এ সময় মোবাইল কোর্ট এর উপস্থিতি টের পেয়ে নৌকার পাইকার/কারিগররা পালিয়ে যায়। কোন প্রকার জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় এস আই সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।