× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

শৈলকুপায় শিক্ষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ও ১ জনের আমৃত্যু কারাদন্ড

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
শৈলকুপায় শিক্ষক হত্যা মামলা

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলশিক্ষক খান মোহাম্মদ আলাউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলো-শিতলী গ্রামের মৃত গোলাম কুদ্দুস খাঁন’র ছেলে রান্নু খাঁন, শামছুর রহমান খাঁন ও তার ছেলে জামাল খাঁন, কানু খাঁন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে শৈলকুপা উপজেলার শিতলী গ্রামে আলাউদ্দিনকে নিজ বাড়িতে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে আসামীরা।

সেখান থেকে তাকে প্রথমে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন তার স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় হত্যা মালা দায়ের করে। তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ শুনানী ও বিচারিক কার্যক্রম শেষে আদালত প্রতিবেশী রান্নু খাঁন, জামাল খাঁন ও কানু খাঁনকে মৃত্যুদন্ড ও শামছুর রহমান খাঁনকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে মৃত্যুদন্ড প্রাপ্ত আসমীদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে ও আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় অপর ৩ জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

নিহত আলাউদ্দিনের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ বলেন, আমাদের চোখের সামনেই আমার বাবাকে ওই ৭ জন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। রায়ে ৩ জন খালাস পাওয়ায় আমার আদালতের প্রতি সম্মান রেখে দুঃখ প্রকাশ করছি। ওই ৩ জনও শাস্তির আওতায় আনার দরকার। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা বলেন, আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। দ্রুত এই রায় কার্যকর যেন হয় সেই আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..