× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ০৬জুলাই’২০১৮:  মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা বহাল রাখার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শুক্রবার সকালে শহরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মানববন্ধনে শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, জেলা ডেপুটি কমান্ডার রইচ হোসেন, লুৎফর রহমান সহ প্রবীণ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্বতা প্রকাশ করে অংশ গ্রহণ করে।

মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাদের কল্যাণে বঙ্গবন্ধু ১৯৭২ সালে কোটা প্রবর্তন করেন কিন্তু স্বাধীনতার বিপক্ষ শক্তি আজ এই কোটা বাতিল করতে ষড়যন্ত্র করছে, দেশ কে অস্থিতিশীল করার চেষ্টা করছে, কলেজ-বিশ্ব বিদ্যালয়ে নৈরাজ্য করছে। কোটা বহালের পাশাপাশি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো জোরালো পদক্ষেপ দাবি করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদে প্রধানমন্ত্রী মু্িক্তযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। পরে মুক্তিযোদ্ধারা কবিরপুর সহ শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে, শ্লোগান দেয় কোটা বহাল রাখার দাবিতে।


এ ক্যটাগরির আরো খবর..