× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার রাত ১২ টার দিকে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন (৪০) ওই গ্রমের মৃত ইজাহার শেখের মেয়ে ও পার্শবর্তী চর ত্রিবেনী গ্রমের রইচ উদ্দিনের স্ত্রী। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতো নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ত্রিবেনী গ্রামে থাকতেন।

নিহত নাজমার ছোট ভাইয়ের স্ত্রী চম্পা খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার উপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ টি উদ্ধার করে নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলা কাটা মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..