শেষ মুহূর্তের বাড়ি ফেরা, গাজীপুরে কমেছে জট

বিশেষ প্রতিবেদক : ঈদযাত্রার শেষ সময়ে গতকাল শনিবার পর্যন্ত গাজীপুর ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ ছিল অনেক বেশি। তবে রোববার তা অনেকখানি কমেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে অধিকাংশ মানুষ বাড়ি চলে গেছেন। এ কারণে রাস্তায় যানবাহনের সংখ্যাও কম।

রোববার সকাল থেকেই গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখাগেছে, বাড়তি কোনো চাপ নেই। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেরও। শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা।

তবে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়যানবাহন কম থাকায় কিছুটা সংকটে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এ ছাড়া বাড়তিভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকে। এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ থাকলেও থেমে নেই কোনো যানবাহন। গাড়ি চলছে স্বাভাবিক গতিতে।

সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়েপুলিশের পাশাপাশি জেলা পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ একযোগে কাজ করছে।এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শেষ মুহূর্তে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম। তবে গাজীপুরে মহাসড়কে কোনো যানজট নেই

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।