× Banner

শেষ মুহুর্তে ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ৫ম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে আগামী শনিবার (২৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্ধের পর থেকে গ্রামে থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছে প্রার্থীরা। এবারই প্রথম তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে নেতাকর্মীদের মধ্যে যোগ হয়েছে নতুন মাত্রার।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের দারে দারে ঘুরে বেড়াচ্ছে সকাল-সন্ধ্যা ও রাতে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র হাতে নিয়ে ভোট প্রার্থনা করছে প্রার্থী ও তার সমর্থকরা। সেই সাথে দু একটি বিচ্ছন্ন ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। যা নির্মূল করতে সর্বদা কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিশেষ টিম।

প্রার্থীরা এরই মধ্যে নানা প্রতিশ্র“তি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। অনেকে আবার পুরুনো দিনের কথা ভুলে গিয়ে নতুনবাবে ক্ষমা প্রার্থনা করে ভোটারদের আকৃষ্ট করছে ভোট প্রাপ্তির আশায়। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রার্থী ও তার সমর্থকরা ভোটার কাছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভোট প্রার্থনা করছে। সেই সাথে ব্যবহার করছে নানা কৌশল। প্রার্থীরা যতটা সম্ভম প্রতিটা দিন কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে।

হাট-বাজার, চায়ের দোকান, পাড়া-মহল্লার অলিতে গলিতে চলছে নির্বাচনের আলোচনা-সমালোচনা ও চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে যল্পনা-কল্পনা। বিভিন্নভাবে করছে ভোটের হিসাব নিকাশ। কে হচ্ছেন ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান এ নিয়ে চলছে আলোচনা।

এদিকে আওয়ামীলীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত প্রার্থী সহ রয়েছে উভয় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে একে কঠিন করে তোলেছেন।

ভোটাররা জানান, ভোটের সময় আসলে প্রার্থীরা ভোট চান, কিন্তু ভোট শেষ হলে তখন তাদের খুজে পাওয়া যায়না। এছাড়ও নির্বাচনের সময় প্রার্থী নানা প্রতিশ্র“তি দেন। নির্বাচন শেষ হলে তাঁরা প্রতিশ্র“তিগুলো ভুলে যায়। তাই এবার ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন তারা।

নির্বাচন অফিসের তথ্য মতে, ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬শ ৫১জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৯শ ৮৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৬শ ৬২ জন। এছাড়াও ৮৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিঞা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ প্রার্থী। এরমধ্যে আ’লীগ ৯জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ১৮জন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ সুপার ফারহাদ আহমেদ জানান, ৫ম ধানে ঠাকুরগাঁওয়ে ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ করার জন্য জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..