× Banner
সর্বশেষ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন বৃদ্ধকে চাপা দেয়া ঘাতক বাস আটক করায় পুলিশের সাথে বিএনপি নেতার লাঞ্ছনা নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী 

ডেস্ক

শেষ পর্যন্ত জয় হলো কিলিয়ান এমবাপেরই পক্ষে রায় দিল আদালত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাবিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা

শেষ পর্যন্ত জয় হলো কিলিয়ান এমবাপেরই। প্যারিস সেন্ট জামের্ইয়ের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের পক্ষে রায় দিল আদালত।

ফরাসি ক্লাবটি থেকে পাওনা বেতন উদ্ধারের লড়াইয়ে জিতলেন এমবাপে। প্যারিসের একটি শ্রম আদালত পিএসজি-কে নির্দেশ দিয়েছে তাদের সাবেক খেলোয়াড় এমবাপেকে ৬ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় ৮৫২ কোটি টাকা বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে।

পিএসজি ছাড়ার পর থেকেই সাবেক ক্লাবের সঙ্গে রেষারেষি শুরু হয়ে যায় এমবাপের। গত নভেম্বরে প্যারিস শ্রম আদালতে দীর্ঘকাল ধরে চলা বিরোধের পর এমবাপ্পে তার প্রাক্তন ক্লাব থেকে ২৬৩ মিলিয়ন ইউরো দাবি করে। এপর পিএসজিও এমবাপের বিরুদ্ধে ‘মানহানি’র পাল্টা  অভিযোগ করেছিল।

২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপে এই নয়-আঙ্কের অর্থ দাবি করেছিলেন চুক্তি বিরোধ ও ক্লাবের অসদাচরণের প্রতিশোধ হিসেবে। তবে আদালত মঙ্গলবার শুধুমাত্র ওই পরিমাণের অর্থের প্রায় এক-পঞ্চমাংশই এমবাপেকে প্রদান করার রায় দেয়। ধারণা করা হচ্ছে, এমবাপেকে প্রদত্ত অধিকাংশ অর্থ ছিল বোনাস, তাঁর বেতন নয়।

এমবাপের আইনজীবী ফ্রেডেরিক ক্যাসেরো এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এক বিবৃতি তিনি বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। বেতন না দেওয়ার পর এটি প্রত্যাশিত ফল। এই রায় নিশ্চিত করেছে যে, যেকোনো প্রতিশ্রুতি পূরণ করা আবশ্যক। এটি একটি সহজ সত্য পুনঃপ্রতিষ্ঠা করে: পেশাদার ফুটবল শিল্পেও শ্রম আইন সবার জন্য প্রযোজ্য। এমবাপ্পে সাত বছর ধরে তার ক্রীড়াগত ও চুক্তিভিত্তিক দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করেছেন, শেষ দিন পর্যন্ত।’

শ্রম আদালতের এই রায়ের প্রতি পিএসজি সম্মান জানালেও রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না, তাৎক্ষনিকভাবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি পিএসজি।

এমবাপে ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত পিএসজিতে ছিলেন। প্রথমে মোনাকো থেকে ধারে এবং পরে স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে ১৫টি ট্রফি জিতেছেন। ২৬ বছর বয়সী এই তারকা পিএসজির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেন তিনি, যার মধ্যে শেষ মৌসুমে ৪৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা ছিল ৪৪।


এ ক্যটাগরির আরো খবর..