× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

শের-ই বাংলা মেডিকেলে ৮ দিনে ১৮৫ রোগীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
স্ত্রীকে হত্যা

ঈদের ছুটির গত আটদিনে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন কারনে ১৮৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮৫০ জন রোগী। শের-ই বাংলা মেডিকেলে ৮ দিনে ১৮৫ রোগীর মৃত্যু

মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন (৩০ মার্চ) এ হাসপাতলে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। ওইদিন এ হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন রোগী ভর্তি ছিলো।

ঈদের দিন (৩১ মার্চ) এখানে ১৯ জন রোগীর মৃত্যু হলেও নতুন করে ভর্তি হন ৪৪৬ জন রোগী। ঈদের পরেরদিন (১ এপ্রিল) ১৮ জন রোগীর মৃত্যু হয়। নতুন করে ভর্তি হন ৫৯৪ জন রোগী। ২ এপ্রিল মৃত্যু হয় সর্বাধিক ২৮ জন রোগী। ওইদিন এ হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বাধিক সাতশ’ জন রোগী।

সূত্রে আরও জানা গেছে, ৩ এপ্রিল এ হাসপাতালে ২৩ জন রোগীর মৃত্যু হলেও নতুন করে ৫৮৯ জন রোগী ভর্তি হছেন। ৪ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ২৮ জন রোগীর। পাশাপাশি নতুন করে ভর্তি হয়েছেন ৫১১ জন। ৫ এপ্রিল ২৫ জন রোগীর মৃত্যু ও নতুন করে ৬৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। গত ৬ এপ্রিল এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন রোগী।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ঈদের সময় এ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুই হাজার রোগীর চিকিৎসার জন্য গড়ে ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক দ্বায়িত্ব পালন করেছেন। তবে ঈদের ছুটির সময় মৃত্যুর সংখ্যা একটু বেশি হলেও চিকিৎসা সেবায় কোন ক্রুটি হয়নি।

সার্বিক বিষয়ে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহামুদ হাসান বলেন, এ হাসপাতালে প্রতিদিন গড়ে সাত থেকে আটশ’ রোগী ভর্তি হয়ে থাকে। কোন কোন সময় ভর্তি রোগীর সংখ্যা আরো বেশি হয়।

তিনি আরও বলেন, ঈদের সময় যারা একেবারেই মুমূর্ষ অবস্থায় থাকে তাদেরকেই হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে। মোটামুটি কম অসুস্থরা এসময় হাসপাতালে ভর্তি হন না। তবে ঈদের ছুটিতে যে মৃত্যু হয়েছে তা স্বাভাবিক মৃত্যু বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..